
লক্ষ্মীপুরের দালাল বাজার ইউনিয়নে দুর্ধর্ষ চুরি । লক্ষ্মীপুর প্রতিনিধি : সদর উপজেলার কুয়েত প্রবাসি মনোয়ার হোসেনের পাকা ভবনের ভেন্টিলেটর ভেঙে বাসার ভিতরে প্রবেশ করে দুইটি রুমের স্টিলের আলমারি লক ভেঙে ৫ ভরি স্বর্ণগড়না সহ নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা ৩ নং দালাল বাজার ইউনিয়ন ৯ নং ওয়াডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে আব্দুল হক বেপারি বাড়ির রাহী প্লাজ ভবনে এ ঘটনা ঘটে। এঘটানায় বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার। তাসলিমা আক্তার সাংবাদিকদের বলেন দীর্ঘদিন থেকে আমার ভবনের সামনে একটি সংবদ্ধ নেশাগ্রস্তরা প্রতিনিয়ত আড্ডা দেয়। এ বেপারটি এলাকায় গন্যমান্য লোকদের জানালেও কোন প্রতিকার পায়নি।
৪ এপ্রিল শুক্রবার আমি বাবার বাড়িতে বেড়াতে যাই। উৎপেতে থাকা চোরের দল এই সুযোগে আমার ভবনের ভেন্টিলেটর ভেঙে বাসার ৪২ ইঞ্চি টেলিভিশন, মোবাইল, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ন অলংকার চুরি করে নিয়ে যায়। ৫ এপ্রিল শনিবার সকাল ১০ টায় বাড়িতে এসে দেখি দরজা খোলা পরে ভিতরে গিয়ে দেখি বাসার প্রতিটা রুম লন্ড ভন্ড করে দেয়।