1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রূপগঞ্জে চাঁদাবাজির বলি ব্যবসায়ী মামুন, বাবু বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

রূপগঞ্জে চাঁদাবাজির বলি ব্যবসায়ী মামুন, বাবু বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুসহ অন্য আসামিদের গ্রেফতার দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্থানীয় ভুক্তভোগীরা।

রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন নিহত মামুনের স্ত্রী, ভাইসহ স্থানীয় চাঁদাবাজি ও হামলার শিকার একাধিক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে মামুনের স্বজনরা বলেন, গত ১০ জুন বিকেলে ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে এলাকাবাসী আটক করলে, তাকে ছাড়িয়ে নিতে বহিষ্কৃত ছাত্রদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু লোকজন নিয়ে হামলা চালায়। এসময় বাবুর গুলিতে নিহত হন এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন।

তারা অভিযোগ করেন, ঘটনার ছয়দিন পার হলেও মামলার প্রধান আসামি বাবুসহ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে মামুনের বড় ভাই আওলাদ হোসেন, বাদল, স্ত্রী ইমা আক্তার, এবং বাবু বাহিনীর নির্যাতনের শিকার আবদুল কাদির মিয়া, বাহাউদ্দিন মিয়া ও রতন মিয়া বক্তব্য দেন। এসময় স্বামী হারানোর শোকে ভেঙে পড়েন মামুনের স্ত্রী ইমা আক্তার।

বক্তারা আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জাহিদুল ইসলাম বাবু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় দাপট চালিয়ে আসছে। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, হামলা, ভয়ভীতি প্রদর্শন ছিল তার নিত্যদিনের কর্ম। মামুন হত্যার পর থেকে বাবু বিভিন্নভাবে নিহতের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

তারা অবিলম্বে মামলার প্রধান আসামি বাবুসহ অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি