1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজধানীর উত্তরায় ‘মিলিনিয়াম সিকিউরিটি’র নামে চাকরির ফাঁদ, নিঃস্ব হচ্ছেন চাকরিপ্রার্থীরা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে
রাজধানীর উত্তরায় ‘মিলিনিয়াম সিকিউরিটি’র নামে চাকরির ফাঁদ, নিঃস্ব হচ্ছেন চাকরিপ্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক ঃ
উত্তরা, ঢাকা, ২ মে: রাজধানীর উত্তরায় জমজম টাওয়ারের উত্তরপূর্ব পাশে বারি নং‘ ২৪ লিফটের তিন বি টু ইউনিডে একটি আলিশান অফিস ভাড়া নিয়ে সুন্দরী মেয়ে রিসিপশনে বসিয়ে ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহজ সরল মানুষদের সর্বস্বান্ত করছে অভিযোগ রয়েছে কিছুদিন আগে প্রতারণার দায়ে একাধিকবার জেল হাজত খেটেছেন কিন্তু এখনো আর বেশি বেপরোয়া হয়ে উঠছেন পাশে রয়েছে উত্তরা পশ্চিম থানা প্রশ্ন উঠেছে প্রশাসনের নাকের ডগায় কিভাবে প্রতারণার ফাঁদ খুলে বলছেন মিলিনিয়াম সিকিউরিটি সার্ভিসেস’  একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। মোলহোতা স্বপন সাকিব জামানত  ও ট্রেনিং ফি বাবদ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর চাকরি না দিয়ে অফিস তালাবদ্ধ করে পালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ভবনে অফিস খুলে ফেসবুক ও পোস্টারে ‘আকর্ষণীয় বেতনে সিকিউরিটি গার্ড নিয়োগ’ বিজ্ঞপ্তি দেয় চক্রটি। ১৮-২০ হাজার টাকা বেতন, থাকা-খাওয়া ফ্রি— এমন প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের ডেকে আনা হতো।
নীলফামারী থেকে আসা ভুক্তভোগী সাগর ইসলাম বলেন, “চাকরির জন্য প্রথমে ৫ হাজার টাকা জামানত, ড্রেসের জন্য ৩ হাজার ও ট্রেনিং ফি ২ হাজার টাকা নেয়। মোট ১০ হাজার টাকা দিছি। ৩ দিন ট্রেনিংয়ের নামে অফিসে বসায় রাখছে। এরপর বলে ‘পোস্টিং লেটার’ রেডি হচ্ছে। গতকাল অফিসে গিয়ে দেখি তালা ঝুলতেছে। ফোনও বন্ধ।”
একইভাবে প্রতারিত হয়েছেন ময়মনসিংহের রফিকুল। তিনি বলেন, “আমাদের মতো ৩০-৩৫ জন ছেলের কাছ থেকে টাকা নিছে। প্রায় ৪ লাখ টাকা হবে। এখন সবাই পথে বসছি।”
সরেজমিনে উত্তরা ১১ নম্বর সেক্টরের ওই ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ পাওয়া যায়। আশপাশের দোকানিরা জানান, গত ১৫-২০ দিন ধরে অফিসটি খোলা ছিল। ২ দিন ধরে বন্ধ। যারা ভাড়া দিয়েছিল তারাও এদের খুঁজছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, চক্রের মূল হোতা নিজেকে ‘এইচআর ম্যানেজার জাহিদ’ পরিচয় দিত। তবে এই নামে কারও অস্তিত্ব পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। রাজধানীতে চাকরির নামে প্রতারক চক্র সক্রিয়। নাগরিকদের সতর্ক থাকতে হবে। জামানত বা ফি-এর নামে কাউকে টাকা দেওয়ার আগে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, বিআইডিএ রেজিস্ট্রেশন যাচাই করে নিন।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, কোনো নিয়োগের জন্য জামানত বা ট্রেনিং ফি নেওয়া বেআইনি। এমন ঘটনা ঘটলে সরাসরি নিকটস্থ থানা বা ৯৯৯ এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি