1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাঙ্গামাটিতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ রাখতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

রাঙ্গামাটিতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ রাখতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন।

মনোয়ারা আক্তার মনি ঃ এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলাধীন একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তারা।
এ সময় কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

তারা পরীক্ষা চলাকালে কঠোর নজরদারি বজায় রাখা, নকল ও প্রশ্নফাঁস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “পরীক্ষার্থীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।”
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দর উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত তৎপরতায় রাঙ্গামাটি জেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি