1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

যুবসমাজের উদ্যেগে দীর্ঘ সমস্যার সমাধান

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

যুবসমাজের উদ্যেগে দীর্ঘ সমস্যার সমাধান

নিজস্ব প্রতিবেদকঃ
গত কয়েক বছরের দীর্ঘ জলাবদ্ধতার সাময়িক সমাধানে হাত বাড়িয়েছে আড়াইবাড়িয়া যুবসমাজ। (আজ ৮ জুন রবিবার) সকালে চলাচলের রাস্তার জলাবদ্ধতা নিরসনে সড়কের সংস্কার আরম্ভ করে যুবকরা।

তথ্য বলছে, ১০১৯/২০ অর্থ বছরে এল জি এস পি-৩ এর প্রকল্প অনুযায়ী তিন ধাপে প্রায় এক কিলোমিটার গ্রামীন সড়কের মাটির রাস্তায় ইঁটের সলিং করা হয়। নির্মানের কিছুদিন পরেই বৃষ্টির পানি আটকে ১০ মিটার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের এক ঘেয়োমির কারনে এই জটিলতা চলে আসছিলো বছরের পর বছর ধরে। স্থানীয় সরকার কর্তৃক একটু উদারতা দেখালেই যেখানে এই সমস্যাটি সমাধান সম্ভব হতো সেখানে উদ্যোগ নিয়েছেন এলাকার যুব সমাজ। তার’ই ধারাবাহিকতায় আজ সকাল থেকে নিজেদের অর্থায়ন ও সেচ্ছা শ্রমের মাধ্যমে এই রাস্তাটি উঁচু করার কাজ আরম্ভ করাহয়। তবে এই কর্মযগ্যে সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদী সুফল আসবেনা। এই উদ্বেগে যুক্ত রয়েছে আড়াইবাড়িয়া ও ফকিরবাড়ি গ্রামের শতাধিক উঠতি যুবক। এই বিষয়ে কর্মযগ্যের উদ্দোক্তা মো.বোরহান উদ্দিন ফকির বলেন, মাত্র কয়েক মিটার রাস্তার জলাবদ্ধতা বিষিয়ে তুলেছে কয়েক হাজার মানুষের জনচলাচল। আমরা অনেকবার তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে এই পয়নিস্কাশনে ব্যর্থ হয়েছি, এখানকার কেউ পানি যাওয়ার রাস্তা দিতে রাজি নন। বাধ্য হয়ে আমরা এই রাস্তাটি নিজ উদ্যোগে উঁচু করার সিদ্ধান্ত নিয়েছি। সেই আলোকে সকাল থেকে আমাদের এই কর্মযগ্য বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে স্কুল শিক্ষক মো শামীম বলেন,সমস্যা পূর্ণ জায়টি পরিমানে অল্প হলেও ভুগান্তিটা অনেক, তাই আমরা যুবকরা বিকল্প উপায়ে সমাধানের পথ তৈরি করছি। যথাযত কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে বিষয়টি স্থায়ী সমাধান হতো বলে জানিয়েছেন তিনি।
এই বিষয়ে ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলা ৬ নং মানকোন ইউপির ৫ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. সিরাজুল ইসলাম ফকির বলেন, এই সমস্যাটি দীর্ঘদিনের,সমস্যা পূর্ণ জায়গার আশপাশের বাসিন্দাদের সহানুভূতিপূর্ণ আচরণ হতে পারে এটার স্থায়ী সমাধান। তারা নিজেরা জায়গার ব্যবস্থা করলে আমরা জনপ্রতিনিধিরা ড্রেনেজ নির্মাণের কাজ করতে পারব বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে ৬ নং মানকোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তারা`র মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি কল রিসিভ করেননি, পরে উনাকে খুদেবার্তা পাঠালেও তিনি এর কোন উত্তর দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি