
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ১৩ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ২০ সেপ্টেম্বর — রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, অভিযানে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো রাজধানীতে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
অপরদিকে, আরেক অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে আরও তিনজনকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার (ওসি) জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাদের সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশ বলেছে, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।