1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

যাত্রাবাড়ি-সায়েদাবাদে হোটেলের নামে মাদক ও দেহ ব্যবসা,মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৪৫ বার দেখা হয়েছে

যাত্রাবাড়ি-সায়েদাবাদে হোটেলের নামে মাদক ও দেহ ব্যবসা,মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার:

রাজধানীর যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকায় আবাসিক হোটেলের আড়ালে দেদারসে চলছে মাদক ও দেহ ব্যবসা। বাইরের সাইনবোর্ডে ‘আবাসিক হোটেল’ লেখা থাকলেও ভেতরে চলছে অসামাজিক কার্যকলাপের জমজমাট কারবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ যাত্রীরা এখানে রাত্রিযাপন করতে এসে পড়ছেন প্রতারণার ফাঁদে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ থানাধীন অনেক হোটেলেই দীর্ঘদিন ধরে চলছে অনৈতিক কর্মকাণ্ড। যাত্রাবাড়ির হোটেল ‘আয়শা মনি’র মালিক তারেক ও তোফাজ্জেল, ‘মেঘনা’র মালিক শফিক ও খালেক, ‘রোজ গার্ডেন’র মালিক জাকির ও শপন, ‘আল হায়াত’র ম্যানেজার ইমরান (যিনি সরাসরি মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে), ‘ঢাকা টাইমস’র মালিক আলম ও নুর ইসলাম, হোটেল রংধনু: মালিক মমিনসহ অনেকেই এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় জড়িত।
সায়েদাবাদের জাকির টাওয়ারে অবস্থিত ‘রোজ গার্ডেন হোটেল’ও দীর্ঘদিন ধরে একই অপরাধে জড়িত। স্থানীয়রা জানান, এসব হোটেলে দিন-রাত ২৪ ঘণ্টা চলে মাদক সেবন ও পতিতাবৃত্তি। হোটেল মালিকদের দাবি, পুলিশ ধরা খেলেও আবার তারা চালিয়ে নেয় ব্যবসা। এক হোটেল মালিক বলেন, “পুলিশ তাদের কাজ করে, আমরা আমাদের কাজ করি। একদিকে ধরে নেয়, আরেকদিকে আবার শুরু করি।”
এই পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাধীন সংবাদে প্রতিবেদন প্রকাশের পর যাত্রাবাড়ী থানা পুলিশ ২৮ মে সন্ধ্যায় অভিযান চালায়। ‘আবাসিক হোটেল পদ্মা’ ও ‘আবাসিক হোটেল টাইমস’ থেকে তিনজন যৌনকর্মী, দুইজন খদ্দের এবং হোটেল ম্যানেজারকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন যাত্রাবাড়ী থানার ওসি (অপারেশন) খালেদ। পুলিশ জানায়, এসব হোটেলে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলছিল।
যাত্রাবাড়ী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যায়-অনিয়ম যেখানে থাকুক, পুলিশ সেখানে থাকবে। কোনো অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা দাবি করেছেন, শুধু নিচুতলার কর্মচারীদের আটক করলেই চলবে না—হোটেল মালিকদেরও আইনের আওতায় আনতে হবে।
স্থানীয়দের দাবি, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকায় আবাসিক হোটেলের নামে চলা অসামাজিক কার্যকলাপ বন্ধে নিয়মিত ও কঠোর অভিযান চালাতে হবে। একইসঙ্গে এসব হোটেলের কার্যক্রম সরকারিভাবে তদারকি ও পর্যবেক্ষণের আওতায় এনে সুনির্দিষ্ট আইন প্রয়োগ করতে হবে। নয়তো এমন অপরাধ সমাজে আরও বিস্তার লাভ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি