1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৩ লাখ টাকার সড়কে অনিয়মের ছাপ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৩ লাখ টাকার সড়কে অনিয়মের ছাপ

অমিত মল্লিক ও কামাল খান।
কুলাউড়া, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ আরসিসি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল অনুযায়ী নির্মাণ সামগ্রী ব্যবহার না করে নিম্নমানের মিশ্রণ তৈরি করছে, ফলে নির্মাণকাজের মান নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ।
নির্মাণ শিডিউল অনুযায়ী, প্রতি ঢালাই মিশ্রণে ১ বস্তা সিমেন্ট, ৪ টুকরি বালু ও ৮ টুকরি খোয়া ব্যবহারের কথা থাকলেও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “মেসার্স রূপালী এন্টারপ্রাইজ” ১ বস্তা সিমেন্টের সঙ্গে ৮ টুকরি বালু ব্যবহার করছে। এ ছাড়া নির্মাণকাজ চলাকালে বৃষ্টির মধ্যে ঢালাই দেওয়ায় বিভিন্ন স্থানে ইটের খোয়া ভেসে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শুরু থেকেই নিম্নমানের মালামাল দিয়ে কাজ করছে ঠিকাদার। পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার না করে এবং রড সঠিকভাবে বাঁধাই না করে ঢালাই দেওয়া হচ্ছে। এতে সড়কটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিবছর বর্ষায় এই সড়ক ডুবে যাওয়ায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সমস্যার সমাধানে কুলাউড়া ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় প্রায় ২৫০ ফুট অস্থায়ী সাঁকো বানানো হতো। দুর্ভোগ নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৩ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে এই সড়ক সংস্কার প্রকল্প গ্রহণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. রফিক মিয়া বলেন, “কোনো অনিয়ম হয়নি। নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও খোয়া ভেসে উঠেছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, “কাজ শুরুর সময় ঠিকাদার স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিল। এখন স্বাস্থ্য অধিদপ্তরের দুই প্রকৌশলীর উপস্থিতিতে কাজ হচ্ছে। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুল হক বলেন, “প্রকৌশলীদের তদারকিতে কাজ করা হচ্ছে। কোথাও উপকরণে কমবেশি হয়ে থাকলে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। সার্বিকভাবে কাজ সঠিকভাবেই হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি