1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মাহমুদুর রহমান হারালে হারাবে বাংলাদেশ, ভূলুণ্ঠিত হবে স্বাধীনতা” — গাজীপুরে প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৬২ বার দেখা হয়েছে

“”মাহমুদুর রহমান হারালে হারাবে বাংলাদেশ, ভূলুণ্ঠিত হবে স্বাধীনতা” — গাজীপুরে প্রতিবাদ সমাবেশ

খসরু মৃধা

“মাহমুদুর রহমান যদি হেরে যান, হারাবে বাংলাদেশ; ভূলুণ্ঠিত হবে আমাদের স্বাধীনতা, মুছে যাবে আমাদের মানচিত্র”—এই মর্মস্পর্শী আহ্বানে গাজীপুরে অনুষ্ঠিত হলো আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

রবিবার (২৭ এপ্রিল) গাজীপুর প্রেসক্লাব এর সামনে আমার দেশ পাঠক মেলা গাজীপুর জেলা শাখার আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন পাঠক মেলার গাজীপুর শাখার সভাপতি ডা. আলী আকবর খান পলান।

সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ।

সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুরের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম দেলোয়ার হোসেন, সহসভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সম্মিলিত পেশাজীবি পরিষদ গাজীপুরের সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক), আমার দেশ শ্রীপুর প্রতিনিধি নুরুল আজিম বাবুল এবং পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাব হোসেন সিরাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন থানার সাংবাদিক বৃন্দ ।

বক্তারা বলেন, “মাহমুদুর রহমান শুধু একটি নাম নয়, তিনি এই দেশের ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী, আধিপত্যবিরোধী সংগ্রামের প্রতীক। তিনি আজ একাই একটি প্রতিষ্ঠান।”

তারা দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, “যে মানুষটি সত্য প্রকাশের অপরাধে জেল খেটেছেন, নিপীড়িত হয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তিনি আজও ষড়যন্ত্রের নিশানায়।”

সমাবেশে বক্তারা জাতির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন—

হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের বিরুদ্ধে মামলা হয় না কেন?
বিচার ব্যবস্থাকে যারা নিজেদের ইচ্ছেমতো চালায়, তাদের কোনো জবাবদিহিতা নেই কেন?
সত্য বলার অপরাধে মাহমুদুর রহমান কেন হয়রানির শিকার?

তারা বলেন, “মাহমুদুর রহমান কোনো রাজনৈতিক দলের কর্মী নন; তিনি জনগণের পক্ষের, লুটপাটের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের মুখোশ উন্মোচনকারী এক সাহসী কণ্ঠস্বর। তার বিরুদ্ধে মামলা মানে—সত্য ও স্বাধীনতার বিরুদ্ধে মামলা।”

সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়ঃ
মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে জাতির সামনে উন্মোচিত করতে হবে।
স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা ঘোষণা দেন, আমরা ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবো। কারখানা মালিক কিংবা ক্ষমতাবান লুটেরাদের নয়—এই দেশ সাধারণ মানুষের, মুক্তচিন্তার সাহসী সত্যবক্তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি