1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছে: আরিফুল ইসলাম

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছে: আরিফুল ইসলাম

নাজমিন ঃ
ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপিসহ ১০ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, ‘দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তারা পরিবর্তন চায় এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।’

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরিফুল ইসলাম বলেন, ‘প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ঘোষণার পর থেকে দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে। সে লক্ষ্যেই আমরা কয়েকটি টিম সাধারণ মানুষের কাছে যাচ্ছি এবং জনগণের প্রত্যাশা জানার চেষ্টা করছি।’

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার পক্ষে যারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তাদের পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে করে তারা স্বাভাবিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। একই সঙ্গে বিভিন্ন স্থানে আমাদের নারী সদস্যদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের পরিস্থিতি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।’

তিনি আরো বলেন, ‘আপনারা জানেন, নির্বাচনী প্রচারণাকালে আমার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চিহ্নিত হলেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করেনি। অন্যদিকে হামলাকারীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে লোকদেখানো ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ ওই ব্যক্তি প্রকাশ্যে এখনও বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছে।’

এর আগে, সকাল সাড়ে ১০টায় জসিম উদ্দীনের আরএকে টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আরিফুল ইসলাম। এরপর রাজলক্ষ্মী এলাকায় কুশল সেন্টারের ব্যবসায়ীসহ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। পরে মসজিদুত তাকওয়া মসজিদে জোহরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে গণসংযোগ করেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি সমর্থিত ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।

#………

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি