1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মানুষ আপনার জীবনে আসবে লেখক সাংবাদিক সাঈদ মৃধা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার দেখা হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: p; hw-remosaic: 0; touch: (0.78229165, 0.78229165); modeInfo: Beauty ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 272.4621; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মানুষ আপনার জীবনে আসবে,
ধীরে ধীরে আপনাকে আপন করে নেবে।
একসময় মনে হবে-
এই মানুষটাই সবচেয়ে ভরসার,
সবচেয়ে নিরাপদ।
আপনি তার হাতে বিশ্বাসের চাবি তুলে দেবেন,
যেন পুরোটা অস্তিত্বই তার কাছে বন্ধক রাখা হলো।

কিন্তু হঠাৎ একদিন দেখবেন,
যার কাছে এতটুকু আস্থা রেখেছিলেন,
সে-ই আপনাকে ফেলে দিল অনিশ্চয়তার খাদে।
না কোনো ব্যাখ্যা,
না কোনো হাত বাড়ানো-
বরং দুর্বল মুহূর্তে সরে দাঁড়াল নির্দ্বিধায়।

সেই খাদ থেকে ওপরে উঠতে
সময় লাগবে, কষ্ট লাগবে।
অসংখ্যবার হোঁচট খাবেন,
অসংখ্যবার মনে হবে আর সম্ভব নয়।
তবুও যদি একদিন উঠে দাঁড়াতে পারেন,
তাহলে বুঝবেন-
আসলে আপনিই শক্তিশালী ছিলেন,
ভাগ্য শুধু আপনাকে নতুন করে
নিজেকে আবিষ্কারের সুযোগ দিয়েছে।

তবে সবাই এ সুযোগ নেয় না।
অনেকে সেই ভাঙা বিশ্বাসের ধ্বংসস্তূপেই
চিরদিন পড়ে থাকে।
তাদের ভুল হলো-
অন্যের অন্যায়ের দায় নিজের কাঁধে তুলে নেওয়া।
এটা নিছক অন্যায় নিজের সাথেই।

তাই মনে রাখবেন-
বিশ্বাস করাটা ভুল নয়।
কিন্তু এমনভাবে বিশ্বাস করুন,
যাতে সেটা ভাঙলেও
আপনার ভেতরে আবার উঠে দাঁড়ানোর শক্তি থাকে।
কারণ জীবন কখনো হাল ছেড়ে দেওয়ার নাম নয়।

• ❐ বিশ্বাসের ভাঙন আর শক্ত হওয়ার শিক্ষা
• লেখক: মাহবুব সরদার সবুজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি