1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মানিকগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মকর্তা মোঃ বেলাল আহমেদ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মানিকগঞ্জ অফিসে দুর্নীতি ও অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে কর্মকর্তা মোঃ বেলাল আহমেদ (এ.আর.ও) বিরুদ্ধে। গ্রাহকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পারলেও তাকে ফৌজদারি অর্থাৎ পুলিশ কেস মামলাসহ নানাভাবে অফিসে এনে ভয়ভীতি ও হয়রানি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৩ মে ২৫ ইং তারিখে আনুমানিক দুপুর ১২ ঘটিকা হতে প্রায় ১ ঘণ্টা মোঃ বেলাল আহমেদ (এ.আর.ও) নামে কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মানিকগঞ্জ অফিসে বসে ঘিওর উপজেলার ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ হুমায়ুন আহমেদকে ফোনযোগে ডেকে এনে “শাওন স্টিল কর্পোরেশন”-এর ৫০০ টাকার ভুয়া একটা ভ্যাটের চালান ২০২৩ সালের ডিসেম্বর মাসের, সেটা ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের নামে ভ্যাট দেখানো হয়েছে বলে ফৌজদারি মামলা অর্থাৎ পুলিশ কেসের ভয়ভীতি দেখিয়ে জরিমানা বাবদ ৫ হাজার টাকা সরকারি খাতে জমা ও ১০ হাজার টাকা অফিস খরচ বাবদ দাবি করছে। আনুমানিক ১ ঘণ্টা অফিসে বসিয়ে অনৈতিক সুবিধা চাচ্ছে।

ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ হুমায়ুন আহমেদ বলছেন, “স্যার, বাঁচার উপায় কিভাবে?” পরিশেষে বেলাল আহমেদ (এ.আর.ও) নামের ঐ কর্মকর্তা বলছেন, “বাঁচার উপায় আছে। ‘শাওন স্টিল কর্পোরেশন’-এর ভ্যাটের জায়গায় নতুন ভ্যাটের জন্য ৫ হাজার আর অফিসের বড় স্যার ও স্টাফ রাশেদ স্যারকে ম্যানেজ করতে কমপক্ষে ১০ হাজার টাকা লাগবে। বিষয়টি গোপন থাকবে, কেউ জানবে না।”

বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মানিকগঞ্জ বিভাগের অলোক কুমার হাজরা বলেন, “বিষয়টি আমি দেখতেছি, এরকম কোন অভিযোগ পেলে অফিসে জানাবেন।”

যেহেতু মূসক আইনের ৯ ধারা মোতাবেক রেয়াত গ্রহণ করা হয়নি এবং মূসক আইনের অধীনে অর্থদণ্ড প্রদানের আদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের এখতিয়ার বহির্ভূত এবং ৩৭ নং ধারার সুষ্পষ্ট লঙ্ঘন। উল্লেখ্য, একটি কর দাবির আদেশের পর দ্বিতীয়বার একই কর দাবি করার অর্থ হলো বে-আইনিভাবে ও উদ্দেশ্যমূলকভাবে ডাবল ট্যাক্স দাবি করা হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি