1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বৃদ্ধ মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলেসহ তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত মা থানায় মামলাটি করেন। এর আগে গত ৩০ মার্চ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকায় ওই মাকে কুপিয়ে আহত করে অভিযুক্ত ছেলে।

ভুক্তভোগী মায়ের নাম রাজিয়া বেগম। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকার মৃত আজিজ হাওলাদার স্ত্রী।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে মা রাজিয়া বেগমকে খাবার ও ভরপোষণ দেন না ছেলে আব্দুল জলিল হাওলাদার। বাধ্য হয়ে মেয়ে আছিয়ার বাড়িতে আশ্রয় নেন তিনি। মেয়ের শ্বশুর বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায়শ জমিজমা নিয়ে ছেলের সঙ্গে রাজিয়া বেগমের বাগবিতণ্ডা হতো।

গত ৩০ মার্চ দুপুরে আব্দুল জলিলের ছেলে ইমরান (২৫) বিনা অপরাধে এক টমটম চালককে মারধর করে। বিষয়টি মোবাইলে ধারণ ও প্রতিবাদ করেন মেয়ের ঘরের নাতনি আসমা আক্তার (৩০)। এ ঘটনায় আসমাকে মারধর করে ইমরান। আসমার চিৎকারে নানী রাজিয়া বেগম, তার মেয়ে আছিয়া বেগম ও আসমার ফুফু এগিয়ে আসে। এ সময় ইমরান, তার বাবা জলিল ও মা কাজল তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় ছেলে জলিলের শাবলের আঘাতে আহত হন মা রাজিয়া বেগম আহত। শাবলের আঘাতে আহত হন আসমার ফুফু মোমেলাও। মাথা ফেটে যায় ইমরানেরও। তারবাবা জলিলের চোখে আঘাত লাগে।

এ ঘটনায় বৃহস্পতিবার মা রাজিয়া বেগম বাদী হয়ে ছেলে আব্দুল জলিল, নাতি ইমরার ও ছেলের বৌ কাজলের নামে মামলা করেন। অন্যদিকে নাতি ইমরান বাদী হয়ে ফুফা তৌফিক জমাদ্দারসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।

দুমকি থানা ওসি মো. জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি