1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ময়মনসিংহে ভাই খুন মামলায় ডিবির দৃপ্ত অভিযান—কিশোরগঞ্জ থেকে মূল অভিযুক্তরা গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

ময়মনসিংহে ভাই খুন মামলায় ডিবির দৃপ্ত অভিযান—কিশোরগঞ্জ থেকে মূল অভিযুক্তরা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক মমতাজ ঃ–জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ শেষ পর্যন্ত রূপ নিলো ভয়ংকর খুনে—এবার ভাইয়ের হাতে প্রাণ হারাল ভাই। ময়মনসিংহের শম্ভুগঞ্জে গত যেত১৬ অক্টোবর দুপুরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহত হয়েছেন আজহারুল ইসলাম চুন্নু (৩২)।–ঘটনার পর থেকে পলাতক থাকা বড় ভাই মাজহারুল ইসলাম সুমন (৩৫) ও ভাবি জান্নাত আক্তার জলি (৩০)–কে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া—“ভাইয়ের হাতে ভাই মরলে,মানুষ বাঁচবে কীভাবে?”—এমন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কীভাবে ঘটলো সেই ভয়াবহ ঘটনা? –পরিবারের অভ্যন্তরীণ বিরোধের সূত্র ধরে সেদিন দুপুরে নিজ বাড়ির উঠানে চুন্নুর ওপর ঝাঁপিয়ে পড়ে তার ভাই-ভাবি। লোহার রড ও লাঠির আঘাতে মুহূর্তেই রক্তে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে চরপাড়া রাজধানী ক্লিনিক,পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ২৩ অক্টোবর সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চুন্নুর ছোট ভাই রনি (২৫)–ও মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন। নিহতের তরুণ স্ত্রী তানজিলা আক্তারের বুকফাটা আর্তনাদ— “দিনদুপুরে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই!” –স্থানীয়দের অভিযোগ: কিছু পুলিশ সদস্যের নিষ্ক্রিয়তায় বাড়ছে অস্থিরতা!–স্থানীয় সচেতন মহলের বক্তব্য—ঘটনার পরপরই মামলা হলেও অভিযুক্তদের আটক করতে দেরি হওয়ায় সাধারণ মানুষের আস্থা টলে যাচ্ছে। কোতোয়ালী থানার কিছু কর্মকর্তার দুর্বল মনোভাব ও ব্যর্থতা প্রসঙ্গেও ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিশেষ করে ঘাগড়া ইউনিয়নে সাম্প্রতিক একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সময়মতো ব্যবস্থা না নেওয়াকে তারা দায়ী করছেন। ফলে— ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আশিক হত্যাকাণ্ড!–চুন্নু ভ্রাতৃহত্যা! পুলিশ জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ডিবি পুলিশের দৃপ্ত অভিযান: ভুক্তভোগীদের মুখে ফিরেছে আশা।
–পরিবার ও এলাকাবাসীর দীর্ঘশ্বাস খানিকটা লাঘব করে অবশেষে বুধবার রাতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (উত্তর)–এর ওসি আনোয়ার হোসেন এর নেতৃত্বে এএসআই জাহাঙ্গীর আলম–এর দক্ষ টিম কিশোরগঞ্জে অভিযান চালিয়ে সুমন ও জলিকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন— “অপরাধী যে-ই হোক,ধরা পড়তেই হবে—ডিবি সেটা দেখিয়ে দিয়েছে।” –কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন—“মামলাটি হত্যাকাণ্ড হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” আইন যে আছে—তা প্রমাণ করতে হবে এখনই। এ ঘটনায় সাধারণ মানুষের মুখে একটাই স্লোগান—“অপরাধীকে রক্ষা নয়—ন্যায়বিচার চাই!” শম্ভুগঞ্জের প্রতিটি ঘরে এখন প্রশ্ন—আর কত পরিবার ভাইয়ের হাতে ভাইকে হারাবে? আইনের ভয় যখন হারিয়ে যায়—সমাজ টিকবে কীভাবে?
নিহত চুন্নুর লাশ শীতল মাটিতে, কিন্তু তার স্ত্রীর চোখের আগুন নিভে যায়নি। সেই আগুনই আজ শম্ভুগঞ্জবাসীর বুকেও জ্বলছে!–অপরাধ করে কেউ পার পায় না—এই বার্তাই আজ উচ্চারণ করছে শম্ভুগঞ্জের মানুষ। বিচারের প্রহর গুনছে একটি বিধ্বস্ত পরিবার!—এখন অপেক্ষা আদালতের রায়ের,ন্যায় আর মানবতার জয়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি