1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মদের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: উত্তরা ‘টাইগার বার’কে নিয়ে প্রশ্ন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে

মদের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: উত্তরা ‘টাইগার বার’কে নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং সংলগ্ন ‘টাইগার বার’কে ঘিরে দীর্ঘদিন ধরে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। লাইসেন্স অনুযায়ী যেখানে শুধুমাত্র মদ বিক্রির অনুমতি থাকার কথা, সেখানে নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
বিষয়টি নিয়ে অতীতে একাধিক জাতীয় ও অনলাইন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ফলে প্রতিষ্ঠানটি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আড়ালে নিয়মিত অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এছাড়া কিছু অসাধু সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এসব কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান রয়েছে বলেও দাবি করা হচ্ছে।
সরকারি নীতিমালা অনুযায়ী দেশে অনুমোদিত মদ বিক্রির কথা থাকলেও, ওই বারে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি ‘পার্স সার্ভিস’সহ নানা অবৈধ সুবিধা দেওয়া হচ্ছে, যা আইন ও সামাজিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব কর্মকাণ্ড অব্যাহত থাকলে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
তবে এ বিষয়ে বার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি