1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভালুকার ওসি শাহ কামাল আকন্দ আবারো জেলায় শ্রেষ্ট ওসি নির্বাচিত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ, বর্তমানে তিনি ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ওসি শাহ কামাল আকন্দ যেখানেই দায়িত্ব পালন করেন সেখানেই মানবিক দায়িত্ববোধ সম্পন্ন দক্ষ, কৌশলী এবং কাজে পারদর্শী একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় রেখে যান।

এর আগে তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা কুরিয়েছেন। কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অসংখ্য অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িতদের গ্রেফতার, ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আন্তঃজেলা ডাকাতদলকে গ্রেফতার করেন।

অপরদিকে ময়মনসিংহ নগরী চুরি, ছিনতাইরোধসহ মাদকমুক্ত বাসযোগ্য নগরী গড়তে দিবারাত্রি কাজ করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাজা নিশ্চিত করে ব্যাপক প্রশংসা কুরিয়েছেন। একইসাথে পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আদালতের নির্দেশে গ্রেফতার করে চলমান বিচার কাজ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করেন। তার এ সকল কর্মকান্ডে জেলা ও রেঞ্জ পুলিশে বার বার তিনি শ্রেষ্টত্বের পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি তিনি ভালুকা মডেল থানায় গিয়েও থেমে নেই।

আবারো ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন শাহ-কামাল আকন্দ। অনেকেই মনে করছেন কাজ করা নেশা। সেই কাজের নেশা বাস্তবায়ন করায় ওসি শাহ কামাল আকন্দ বুধবার ১৪ ফেব্রুয়ারী আবারো শ্রেষ্টত্বের পুরস্কার লাভ করেছেন। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা মাসিক কল্যাণ সভায় তার হাতে এই পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি