1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের অফিস উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের অফিস উদ্বোধন

বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের অফিস বৃহস্পতিবার সন্ধায় উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে অফিসটি উদ্বোধন করেন ভালুকা বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা বিএনপির ও হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক
জিয়াউর রহমান জিয়া অফিস উদ্বোধন উপলক্ষে বলেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও দলের সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য এ অফিস। জাতীয়তাবাদী যুবদলের কর্মীরা এ অফিস থেকে তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরবেন।
তিনি আরো বলেন হবিরবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের যে আদর্শ শৃঙ্খলা রক্ষা করে চলে তা সারা দেশে উদাহরণ হয়ে থাকবে। আমরা ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে সকলসময় কাজ করেছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি