1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সাথে জিয়াউর রহমান জিয়ার ফুলের শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে

ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সাথে জিয়াউর রহমান জিয়ার ফুলের শুভেচ্ছা বিনিময়

ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান (জিয়া) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে তাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

৮ ডিসেম্বর (সোমবার) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করেন কেন্দ্রীয় যুবদল। পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর মাধ্যমে তিনি পুনরায় তার স্ব স্ব পদে বহাল হয়েছেন এবং প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মো. জিয়াউর রহমান (জিয়া) বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সাথে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি