1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বেইলিৎ সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ উড়ালসেতু অবরোধ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

বেইলিৎ সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ উড়ালসেতু অবরোধ
মোঃ পাপেল মিয়া
: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী-আবদুল্লাহপুরের মাঝামাঝি তুরাগ নদীর ওপর নতুন বেইলি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে ঢাকা ময়মনসিংহ উড়ালসেতু  অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে টঙ্গী উড়ালসড়কের নিচে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। কিছুক্ষণ পর আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। প্রায় দেড় ঘণ্টা চলা এ কর্মসূচি সকাল ১১টা ২০ মিনিটে নেতাদের সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়।

অবরোধ চলাকালে টঙ্গীবাজার উড়ালসেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। অবরোধ শেষে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অবরোধ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, টঙ্গী বাজারের ব্যবসায়ী এবং হাজারো সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেন, টঙ্গীবাসীর জীবন ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন সেতু নির্মাণ ও সড়ক সংস্কার ব্যতীত সমস্যার সমাধান সম্ভব নয়।

এলাকাবাসী জানান, বিআরটি প্রকল্পের কারণে টঙ্গীতে উড়ালসড়ক নির্মাণ হলে পুরোনো তুরাগ সেতু ভেঙে সেখানে বেইলি সেতু নির্মাণ করা হয়। কয়েক মাস আগে একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা একাধিকবার দাবি জানালেও নতুন বেইলি সেতু নির্মাণ বা সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ব্যবসায়ী ছাড়াও বিক্ষোভে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক থানা সভাপতি আসাদুজ্জামান কিরণ,টঙ্গী পূর্ব থানার দপ্তর সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী,বিএনপি নেতা জসিম উদ্দিন বাট, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার মো. কামাল উদ্দিন, টঙ্গী বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারসহ টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার এলাকার ব্যবসায়ীরা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই সড়ক সংস্কার ও সেতু নির্মাণ না হলে পুনরায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি