1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ পাপেল মিয়া।গাজীপুর জেলা প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকালে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন মাছিমপুর এলাকায় বৃহত্তর টঙ্গী প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মোঃ হাতেম আলী। ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আনন্দ টিভির গাজীপুর সিটি রিপোর্টার আল-আমিন ও শেখ রাজিব হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চিফ ক্রাইম রিপোর্টার বি.এম আশিক হাসান, গাজীপুর মহানগর প্রতিনিধি পলাশ সরকার, দৈনিক গ্রামবার্তা’র সম্পাদক-প্রকাশক ও দৈনিক সকালের সময় পত্রিকার টঙ্গী-গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নিউজ-২১ এর স্টাফ রিপোর্টার নুরুজ্জামান শেখ, দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি হানিফ, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোস্তফা, দৈনিক প্রথম বেলা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি পাপেল মিয়া, দৈনিক গণবার্তা পত্রিকার টঙ্গী প্রতিনিধি আশরাফুল শ্রাবণ, দৈনিক স্বাধীন মত পত্রিকার টঙ্গী প্রতিনিধি ওমর ফারুকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি