1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

শফিকুল ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
“প্রতি স্বাক্ষরে ১০ হাজার টাকা” — নক্সাকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, তদন্তে প্রশাসন

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় গৃহনির্মাণের নকশা অনুমোদনকে ঘিরে ঘুষ দাবি, হয়রানি ও অনিয়মের অভিযোগে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পৌরসভার নক্সাকার এস এম রবিউল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর এলাকার বাসিন্দা মোছাঃ লাবণী খাতুন।
অভিযোগে বলা হয়, গৃহনির্মাণ ঋণের দ্বিতীয় কিস্তি উত্তোলনের জন্য প্রয়োজনীয় নকশা অনুমোদনের আবেদন জমা দেওয়ার পরও দীর্ঘদিন ধরে তার ফাইল অনুমোদনের অপেক্ষায় রাখা হয়। সরকারি ফি পরিশোধের পরও “মিটিং খরচ” দেখিয়ে অতিরিক্ত অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষরের কথা বলে প্রতি স্বাক্ষরের বিপরীতে ১০ হাজার টাকা করে দাবি করা হয়। একই সময়ে জমা দেওয়া অন্য আবেদন দ্রুত অনুমোদন পেলেও তার আবেদন দীর্ঘদিন আটকে রাখা হয় বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে। ফলে গৃহনির্মাণ কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাংক ঋণ প্রক্রিয়াও জটিল হয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরেই অস্বচ্ছতা ও দালালচক্রের প্রভাব রয়েছে। সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ ও নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত নক্সাকার এস এম রবিউল ইসলাম বলেন,
“আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে।”
অন্যদিকে পৌর প্রশাসক তানজিনা খাতুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,
“অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় সচেতন নাগরিকরা নকশা অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি