1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বিপ্লব ও সংহতি দিবস: গাজীপুরে প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

বিপ্লব ও সংহতি দিবস: গাজীপুরে প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা।
মোঃ পাপেল মিয়া।
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গাজীপুরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। দিনটি পালনে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ৭ নভেম্বর শুক্রবার, বেলা ৩টায় জয়দেবপুর শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালীটি গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়।
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালীতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রনি-সহ মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ।হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন। প্রভাষক বশির উদ্দিনের ডাকে সাড়া দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এতে অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন বলেন, “৭ নভেম্বর হলো সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের দিন, যেদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল।” তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা সেই ঐতিহাসিক দিনের চেতনাকে ধারণ করে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
আনন্দ শোভাযাত্রা ও র‍্যালীতে বশির উদ্দিনের সাথে আরও উপস্থিত ছিলেন:
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল,৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসু হক,টঙ্গী পশ্চিম থানা যুবদল এর সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারি-সহ অসংখ্য নেতাকর্মী।
স্লোগানে স্লোগানে মুখরিত ছিল জয়দেবপুরের রাজপথ, যেখানে নেতাকর্মীরা ৭ নভেম্বরের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি