1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বিজিবি,র অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল ও বিপুল পরিমান মাদক জব্দ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

বিজিবি,র অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল ও বিপুল পরিমান মাদক জব্দ

নাজমুল আলম মুন্না (সাতক্ষীরা প্রতিনিধি)
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল ও বিপুল পরিমান মাদক জব্দ করেছে । পিবিজিএম- পিএসসি,জি পরিচালক ও সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ২১ হতে ২৭ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করে। তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে পৃথক বিশেষ চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বোরকা, ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৬ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, ৫ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ৬ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের শিশুখাদ্য ও মনোহারী মালামাল আটক করা হয়। এছাড়া
ঐ একই তারিখে ভোমরা, গাজীপুর, বৈকারী, কালিয়ানী, কাকডাংগা, মাদরা, হিজলদী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপূল পরিমান ভারতীয় মাদকদ্রব্য ৩ হাজার ৭৩৫ পিস ভারতীয় ইয়াবা, ২৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৮০ বোতল ভারতীয় মদ আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের তরুন ও যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি