1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বিএনপি ক্ষমতায় আসলে বারোমাস সব কৃষকের মুখে হাসি থাকবে- কৃষিবিদ তুহিন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

বিএনপি ক্ষমতায় আসলে বারোমাস সব কৃষকের মুখে হাসি থাকবে- কৃষিবিদ তুহিন

মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি:

বিএনপি ক্ষমতায় আসলে বারোমাস সব কৃষকের মুখে হাসি থাকবে বলে মন্তব্য করেছেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, কৃষকদের দিয়েই উন্নয়ন শুরু করবে বিএনপি। কৃষকের কোনো সমস্যাই থাকবে না। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহের ভালুকার উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সর্বদলীয় কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষার ব্যবস্থা, বিনা সুদে কৃষি ঋণ, শস্য বীমা চালুসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে কৃষকদল সভাপতি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বাড়িকে বাগানে ও খামারে পরিণত করা হবে। নারীদেরও কৃষিতে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভালুকায় বিরুনিয়া ইউনিয়ন কৃষকদল এ সমাবেশের আয়োজন করে। এতে সমাবেশস্থলে ঢল নামে নেতাকর্মীদের।

বিরুনীয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শাহনেওয়াজ মল্লিক সেলিমের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাসার আকন্দ, যুগ্ম সাধারন সস্পাদক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক শামছুর রহমান শাসম, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, ময়মনসিংহ জেলা কৃষক দলের আহবায়ক এনামুল আকন্দ লিটন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান, সদস্য আঃ কাইয়ুম রিপন, ভালুকা উপজেলা কৃষক দলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বুলবুল, সদস্য সচিব মাসুদ রানা সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা ও ভালুকা উপজেলার কৃষক দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি