
বিএনপির নেতা হতে চায় আ.লীগ সাবেক এমপির প্রিয়জন!
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা এলাকায় বিএনপির মিছিল মিটিং সভা সমাবেশে উপস্থিত থাকা আব্দুস সালাম কে নিয়ে তুমুল সমালোচনা তোলপাড় রাজনীতি অঙ্গনেচলছে। আওয়ামী লীগের আমলে একচেটিয়া সুযোগ সুবিধা ভোগ করেছেন এখন বিএনপির শীর্ষ নেতা হতে দৌড়ঝাঁপ দিচ্ছেন,বিএনপির মঞ্চে উঠে বহরে যুক্ত হয়েছেন।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ছবি থাকা কেউ বিএনপির সদস্য নবায়ন করতে পারবেনা, বিএনপির নেতাদের সাথে চলাচল নিষেধ, বিএনপির কমিটিতে রাখা হবে না সহ বিভিন্ন ধরনের বক্তব্য দিতে দেখা যায় মোঃ আমিনুল হক আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান, এস এম জাহাঙ্গীর হোসেন, কফিল উদ্দিন আহমেদ, মোঃ আক্তার হোসেনের কিন্তু তাঁদের আশেপাশে মঞ্চে হুট হাট করে ঘুরাঘুরি করে কথিত নব্য হাইব্রিড অনুপ্রবেশ কারী বিএনপির নামধারী মোঃ আব্দুস সালাম কে। বিএনপির আমলে বিএনপি, আ.লীগের আমলে আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ বিরোধী হয়েছে, চেষ্টা করে যাচ্ছে বিএনপির শীর্ষ পদ বাগিয়ে নেওয়ার জন্য আব্দুস সালাম। ঢাকা-১৮ আসন আওয়ামী লীগের সাবেক এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের সাথে হাঁটা চলা ও গল্পের ছবি সহ আওয়ামী লীগের কাউন্সিলরদের সাথে ছবির মধ্যে ব্যাক্তি আব্দুস সালাম কে দেখা যায়। সাবেক এমপি হাবিব হাসানের মাধ্যমে সুযোগ সুবিধা ভোগ করে ও শেখ হাসিনা সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়ে অঢেল ঢাকা কামিয়েছেন এখন বিএনপির ত্যাগী নেতা দাবি করেন আব্দুস সালাম। বিএনপির পদের নেতা হওয়ার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অঢেল টাকা খরচ করে হলে ও দলীয় পদ বাগিয়ে নিবেন, সাবেক এমপি সহ প্রভাবশালী নেতার সুপারিশ চলছে বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ। বিএনপি থেকে আ.লীগ!।আ.লীগ থেকে বিএনপি!খোলস পরিবর্তনের ডিগবাজ, পল্টিবাজ, দল বদলের নেতা হিসেবে আব্দুস সালাম আলোচনায়। তুরাগ ও উত্তরা পশ্চিম থানা এলাকার আওয়ামী নেতাকর্মী, সমর্থক পুর্নবাসন
প্রতিযোগিতা চলছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এবার বিএনপির ব্যানারে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ খুঁজছে আ.লীগের অনেকেই। আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বিএনপিতে প্রবেশের সুযোগ চলছে।