
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
খসরু মৃধা
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের বিন্দান রেইনবো একাডেমী এর মাঠ প্রাঙ্গনে
৪২ নং ওয়ার্ড (বিন্দান) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (০৪ঠা ডিসেম্বর ২০২৫ ইং) বাদ মাগরিব বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে পূবাইল থানা সম্মানিত সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুলের সভাপতিত্বে এবং পূবাইল
থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সরকার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, রাকিব হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক পূবাইল থানা বিএনপি, আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল, সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপি,
মোহাম্মদ আনোয়ার মোড়ল,
সিঃ যুগ্ম আহবায়ক, পূবাইল থানা যুবদল, হারুন সরকার, সভাপতি, ৪২ নং ওয়ার্ড বিএনপি, আরমান মোল্লা, তথ্য ও যোগাযোগ
বিষয়ক সম্পাদক, ৪২নং ওয়ার্ড বিএনপি,
মোকাররম সরকার বাকির, যুগ্ম সম্পাদক,
৪২নং ওয়ার্ড বিএনপি, মোঃ রাজিব ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী পূবাইল থানা যুবদল,আজমিন খান,
সাবেক আহবায়ক , পূবাইল থানা ছাত্রদল
ইয়াসিন হোসেন, সহ-সভাপতি, ৪২ নং ওয়ার্ড যুবদল , ফজলু মিয়া, পূবাইল থানা বিএনপি নেতা, আনোয়ার মোল্লা, সহ-সভাপতি, পূবাইল থানা বিএনপি,
তাইজুল ইসলাম খান,সহ সাধারণ সম্পাদক,
ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, বিএনপি নেতা কিরন মোড়ল, আনোয়ার শিকদার বুলু, ওসমান ভূইয়া, বাবুল সরকার, তামিম
সরকার,দপ্তর সম্পাদক, ৪২নং ওয়ার্ড
যুবদল, রাশিদুল ইসলাম, পূবাইল থানা
যুবদল,রাজন সরকার, মোঃ আখতারুজ্জামান, সভাপতি ৪২ নং ওয়ার্ড শ্রমিক দল, মিনহাজুল আলম মিনহাজ, সাংগঠনিক সম্পাদক ৪২ নং ওয়ার্ড শ্রমিক
দল,সাবেক সহ-সভাপতি, গাজীপুর
মহানগর ছাত্রদল, যুবনেতা মাহবুব আলম, ছাত্রদল নেতা মিনহাজ মোল্লা, মাসুম বেপারী, লিজন সরকার সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা
বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, এই অবস্থায় আমরা চরম সংকটপূর্ণ অবস্থার ভেতর থেকে দিন যাপন করছি। তাই দেশের সকলের কাছে তার সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও তিনি গত ১৭ বছরে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে যে জুলুম ও অত্যাচার করা হয়েছিল তা স্মরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে ধানের শীষ প্রতীক’কে বিজয় করার জন্য সকল এলাকায় এলাকায় কাজ করার নির্দেশ দেন। দোয়া মাহফিলের শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।