1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বিআরটিএ-তে দুর্নীতির অভিযোগে আলোচনায় সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৬২ বার দেখা হয়েছে

বিআরটিএ-তে দুর্নীতির অভিযোগে আলোচনায় সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান

সাঈদ মৃধা:দেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত সরকারি দপ্তর হিসেবে পরিচিত সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না—এমন অভিযোগ সাধারণ মানুষের মুখে মুখে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে, যিনি দীর্ঘদিন ধরে একক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটিকে নিজের সুবিধা অনুযায়ী পরিচালনা করে আসছেন বলে জানা গেছে।

অভিযুক্ত কর্মকর্তা হলেন মোঃ আসাদুজ্জামান, পিতা মোঃ মমিনদ্দীন ও মাতা নূরজাহান। তাঁর স্থায়ী ঠিকানা ৬৩৪/১ কামাল খান সড়ক, কাফরুল, ঢাকা। অভিযোগ রয়েছে, তিনি একসময় যোগাযোগ মন্ত্রণালয়ে পিয়ন পদে চাকরি শুরু করেন এবং পরবর্তীতে প্রভাব খাটিয়ে অবৈধভাবে ডাইভার্ট করে বি.আর.টি.এ-তে উচ্চমান সহকারী পদে যোগ দেন। সেখান থেকে তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা এবং পরবর্তীতে সহকারী পরিচালক (আইন) পদে পদোন্নতি পান।
স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চমান সহকারী থাকা অবস্থায় তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এবং পরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত পরিচালক (প্রশাসন) মশিয়ার রহমানের ছত্রছায়ায় নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, পদোন্নতি ও পদ সৃষ্টি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। অভিযোগ আছে, তিনি তার আত্মীয়-স্বজনদের অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে তাঁর ভাইয়ের মেয়ের জামাইও রয়েছেন।
এইসব অপকর্মের মাধ্যমে তিনি ঢাকার বিভিন্ন স্থানে জমি ও ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ উঠেছে। কাফরুল এলাকায় রয়েছে তার একটি পাঁচতলা বাড়ি। মশিয়ার রহমান অবসরে গেলেও আসাদুজ্জামান এখনো বিআরটিএ সদর কার্যালয়ে দাপটের সঙ্গে অবস্থান করছেন।
পরবর্তীতে বিআরটিএ-র চেয়ারম্যান হিসেবে ইউসুফ আলী মোল্লা দায়িত্ব নেওয়ার পরেও আসাদুজ্জামান তাঁর ছত্রছায়ায় নিয়োগ বাণিজ্য চালিয়ে যান। মোটা অংকের ঘুষের বিনিময়ে নিয়োগবিধি নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বর্তমানে বিআরটিএ-র চেয়ারম্যান মোঃ ইয়াসীন একজন সৎ ও নীতিবান কর্মকর্তা হিসেবে পরিচিত। সাধারণ মানুষের দাবি, দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান যেন আরও জোরালো হয় এবং বিআরটিএ-তে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে মোঃ আসাদুজ্জামানের মতো কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি