1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার দেখা হয়েছে

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭।

মোঃ পাপেল মিয়া।

​গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক মামলার এজাহারনামীয় আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়,অস্ত্র মামলায় গ্রেফতারকৃত আসামির নাম কাঞ্চন মিয়া (২৮)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার খামার সাদুল্যাপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে এবং বর্তমানে বাসন থানার ভোগড়া এলাকার ভাড়াটিয়া।
​মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ময়মনসিংহের ত্রিশাল থানার কাজী গ্রাম এলাকার মোঃ শাকিল মিয়া (২৫)। তিনি বর্তমানে চান্দনা চৌরাস্তা বনরূপা রোড এলাকায় বসবাস করতেন।
​এছাড়া আদালত কর্তৃক জিআর পরোয়ানাভুক্ত আসামি রাজশাহীর পুঠিয়া থানার মোঃ সুজন (২২) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি চান্দনা চৌরাস্তা এলাকার মোঃ বিজয় সরকারকে গ্রেফতার করা হয়।​অন্যদিকে, প্রসিকিউশন মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— মোঃ রাকিবুল হাসান ওরফে জয় (২৫), মোঃ রিফাত (২২) এবং মোঃ সৌরভ খান (২২)। গ্রেফতারকৃত এই তিনজনেই বাসন থানার পালেরপাড়া (মীরবহর) এলাকার বাসিন্দা।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনর রশীদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অস্ত্র, মাদক ও বিভিন্ন পরোয়ানাভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি