1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠি: 

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠি:  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা-২০২৫। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে প্রতিষ্ঠান ভবনের নীচতলায় শুরু হওয়া এ আয়োজনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

“বিজ্ঞান মেলার এবারের
প্রতিপাদ্য বিষয় কৌতূহল থেকে উদ্ভাবন”।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। এসময় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সক্ষম।

এবারের মেলায় মোট ৬৯০ জন শিক্ষার্থী ১৩৯টি প্রজেক্ট প্রদর্শন করেন। পাশাপাশি বান্দরবানের আরও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিজস্ব প্রজেক্ট নিয়ে অংশ নেন। প্রদর্শিত প্রজেক্টের মধ্যে ছিল রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, শক্তি অপচয় রোধের প্রযুক্তি, বর্জ্য রিসাইক্লিং ব্যবস্থা, গ্যাস লিকেজ শনাক্তকরণ এবং স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা। বিশেষ করে রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রজেক্টগুলো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়া নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘ক্ষুদে বিজ্ঞানী কর্নার’ মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষাই আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। তিনি পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির সহধর্মিণী মিসেস মোশফেকা মোজাম্মেল সিথি,বান্দরবান সেনাজোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, বিভিন্ন সেনা কর্মকর্তা, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি