
বানিয়াচংয়ের নিখোঁজ কলেজ ছাত্রী ঢাকায় উদ্ধার
নিজস্ব প্রতিবেদক রত্নাঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নিখোঁজ কলেজ ছাত্রীর সন্ধান মিলেছে ঢাকার গাজীপুরে।
জানা গেছে, যশোরের এক প্রেমিকের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে যায় ওই ছাত্রী। তবে প্রেমিক তাকে গ্রহণ না করে ঢাকায় তার দুলাভাইয়ের কাছে পাঠান। পরবর্তীতে দুলাভাই বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা ঢাকায় গিয়ে ছাত্রীর সঙ্গে যোগাযোগ করেন।
প্রথমদিকে ছাত্রীটি বাড়ি ফিরতে অনীহা প্রকাশ করলেও অনেক বোঝানোর পর অবশেষে সে বাড়ি ফিরতে রাজি হয়।