1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারাদেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারাদেশব্যাপী
ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির
মোঃ পাপেল মিয়াঃ
অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় টঙ্গীর হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী। কর্মসূচির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান লিটন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক বশির উদ্দিন। তিনি বলেন, “আমার দেশ, আমার মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবনের জন্য বৃক্ষরোপণ অপরিহার্য। ফলজ, বনজ ও ঔষধি গাছ শুধু মানুষের জীবন-জীবিকার সঙ্গেই সম্পর্কিত নয়, এগুলো পরিবেশ, স্বাস্থ্য ও অর্থনীতির সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে, বনজ গাছ অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে সজীব রাখে এবং ঔষধি গাছ প্রাকৃতিকভাবে নানাবিধ রোগ নিরাময়ে সহায়তা করে। তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও যত্নশীল মনোভাব গড়ে তুলতে হবে। “একটি গাছ শুধু ছায়াই দেয় না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দেয়,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, যুবদল নেতা সাইদুল ইসলাম জনি, আলমগীর হোসেন ভাসানী, ৫৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা নেত্রী হালিমা আক্তার সুমি, ফেরদৌসী, যুবদল নেতা আকাশসহ আরও অনেকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা চারা হাতে পেয়ে আনন্দিত হয় এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার শপথ নেয়।

স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে উৎসবমুখর করে তোলে। বক্তারা সবাইকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান। তারা বিশ্বাস প্রকাশ করেন যে, দলীয় ও সামাজিক উদ্যোগে এই ধরণের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এ সময় বক্তারা আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, অর্থনৈতিক উন্নয়নেরও একটি বড় মাধ্যম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ দেশ গড়ে তুলতে আজ থেকেই সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি