1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাংলাদেশের গার্মেন্টস খাত ধ্বংসের চেষ্টায় ভারতীয় নাগরিক জগদীশ সিং এবার গ্রেপ্তার হয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার দেখা হয়েছে

বাংলাদেশের গার্মেন্টস খাত ধ্বংসের চেষ্টায় ভারতীয় নাগরিক জগদীশ সিং এবার গ্রেপ্তার হয়েছে?

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে ভারতীয় নাগরিক জগদীশ সিং (৫০) ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে। এই চক্রের কর্মকাণ্ডের ফলে ইতোমধ্যে আশুলিয়ার লা-মীম অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, এতে প্রায় ৫ হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন।

জানায়, অভিযুক্ত জগদীশ সিং দীর্ঘদিন ধরে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় বাংলাদেশে অবস্থান করছিলেন। তার ভিসার মেয়াদ শেষ হয় তিন মাস আগে, তবে তিনি দেশ ত্যাগ করেননি বা মেয়াদও নবায়ন করেননি।
অভিযোগ রয়েছে, জগদীশ ও তার সহযোগীরা রাজধানীর গুলশান, বারিধারা, নিকুঞ্জ ও উত্তরা এলাকায় আবাসিক ফ্ল্যাট ভাড়া নিয়ে বায়িং হাউসের আড়ালে প্রতারণামূলক কার্যক্রম চালাতেন। এভাবে তারা বাংলাদেশের সহজ-সরল গার্মেন্টস উদ্যোক্তাদের টার্গেট করে অর্থ আত্মসাত ও ব্যবসায়িক ক্ষতি সাধন করতেন। একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাংলাদেশে বর্তমানে দুই লাখের বেশি অবৈধ ভারতীয় নাগরিক বসবাস করছে। তারা অনেকেই প্রকাশ্যে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে, যা দেশের জন্য উদ্বেগজনক।” তিনি আরও বলেন, “বিগত সরকার ভারতের প্রভাবের কাছে নতি স্বীকার করেছিল। তবে বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।” ভুক্তভোগী এক গার্মেন্টস উদ্যোক্তা বলেন, “এই ধরনের বিদেশি চক্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।” এরই মধ্যে জগদীশ সিংকে রাজধানীর উত্তরা এলাকা থেকে রবিবার (১২ অক্টোবর) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির একাধিক মামলা রয়েছে। ৩৩/০৪/২৫ মামলায় তাকে জেলগেট জিজ্ঞাসাবাদ অনুমতি দেন এবং জামিন নামঞ্জুর করেন। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে নতুন মামলা নং-৩১/০৪/২৫ অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত এবং একদিনের রিমান্ড মনজুর করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ও তার সহযোগীরা ভুয়া নথি তৈরি, স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের চেষ্টা চালান। পুলিশের দাবি, চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাদীপক্ষের আইনজীবী জানান, “জগদীশ সিংকে জামিন দিলে সে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারে। তাই তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি