1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মৌচাকে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার দেখা হয়েছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মৌচাকে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

মোঃ মাহবুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টার
গাজীপুর, ২৯ জুলাই ২০২৫:

“বিষয়ভিত্তিক শিক্ষা, সরকারি বেসরকারি সকল শিক্ষার্থীর অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
তারা দাবি করেন, সরকার পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকারি ও বেসরকারি সকল শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত না হলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরও বাড়বে।
মানববন্ধনে “ভানারা রেসিডেনশিয়াল মডেল হাই স্কুল”-এর শিক্ষার্থীরা অংশ নেন। ব্যানারে উল্লেখ করা হয় যে, শিক্ষা একটি মৌলিক অধিকার এবং তা সবধরনের শিক্ষার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য। অভিভাবকরা বলেন, “আমাদের সন্তানেরাও পরিশ্রম করে, তারাও মেধাবী। শুধু স্কুলের ধরন অনুযায়ী তাদেরকে বঞ্চিত করা কখনোই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সরকার বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সীমাবদ্ধতা আরোপ করেছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি