1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

প্রশাসনের সু-দৃষ্টি কামনা গাজীপুরের পূবাইলে পরের সম্পত্তি দখলের পায়তারা একটি চক্রের

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার দেখা হয়েছে

প্রশাসনের সু-দৃষ্টি কামনা
গাজীপুরের পূবাইলে পরের সম্পত্তি দখলের পায়তারা একটি চক্রের

স্টাফ রিপোর্টার

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে ভূমি দস্যুচক্রের হাত থেকে নিস্তার পাচ্ছেন না জমির মালিক। টঙ্গীর পূর্ব আরিচপুরের মোঃ আবুল খায়েরের ছেলে মোঃ বাছির উদ্দিন এই অভিযোগ করেন।
তিনি বলেন- টঙ্গী অধিন সাবেক ১৭৪, হালে ১১২ নং মৌজাস্থিত পূবাইলের বিন্দানে এসএ খতিয়ান ১৩১ ও আরএস খতিয়ান ১৯২ তে মোট ৯ দাগে ৯৪০ শতাংশ জমির ভূয়া কাগজপত্র তৈরী করে ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে আসছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জনৈক নেপাল চক্রবর্তী গং। এ বিষয়ে মোঃ বাছির উদ্দিন তাদের বিরুদ্ধে ১ম সিনিয়র সহকারি জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা নং- ১২১৬/২১। এ মামলায় দু পক্ষের শুনানী শেষে আদালত নেপাল চক্রবর্তী ও তার সহযোগি সুমনকে বিগত কিছুদিন পূর্বে জেল হাজতে প্রেরণ করেন।
বাছির উদ্দিন এ প্রতিবেদককে জানান, অতি সম্প্রতি একদল উশৃংখল জনতা বে-আইনীভাবে তার মালিকানাধীন দখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে খুঁটি পোতা ও বালি ভরাটের কাজ শুরু করার চেষ্টা করে। এমতাবস্তায় খবর পেয়ে মোঃ বাছির উদ্দিন দ্রুত থানা-পুলিশের সাথে যোগাযোগ করে থানা-পুলিশের সহযোগিতায় তাদেরকে জমি থেকে বিতারিত করেন।
বাছির উদ্দিন বলেন, নেপাল চক্রবর্তীসহ তার সহযোগি শৈলাস চক্রবর্তী খুবই পেপরোয়া। তারা যখন-তখন যেন-তেন ভাবে আমার জমি জবর দখল করার পায়তারা করছে। নেপাল চক্রবর্তী জেল থেকে ছাড়া পেয়ে বিভিন্ন লোকের সহযোগিতায় আমার বিরুদ্ধে আরো বে-পরোয়া হয়ে উঠেছে। ফলে আমি নিরাপত্তার অভাব বোধ করছি।
মোঃ বাছির উদ্দিন তার জায়গা সম্পত্তিসহ নিজের জীবন রক্ষায় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি