1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল কৃষি শোভা যাত্রায় টঙ্গীতে রাস্তার দুই পাশে ব্যানার ফেস্টুন নিয়ে স্বাগতম জানান নেতাকর্মীরা।

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল কৃষি শোভা যাত্রায় টঙ্গীতে রাস্তার দুই পাশে ব্যানার ফেস্টুন নিয়ে স্বাগতম জানান নেতাকর্মীরা।

গাজীপুর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি বহরের গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছে গাজীপুরের টঙ্গীতে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে “কৃষক কার্ড’ প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা পৌণে দশটার দিকে বি.আর.টি উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি পৌঁছায়। এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি, বিএনপি নেতা, মো. শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় হাসান উদ্দিন সরকার বলেন, আমার ভাই নুরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে বিনা অপরাধে জেলে আছেন আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।
উল্লেখ্য, ২০০৪ সালে ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারকে আসামী করে মামলা দায়ের করা হয়। ওই বছর তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় হাইকোর্ট ৬ আসামির মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি