1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

পূবাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

পূবাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
খসরু মৃধা
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন গাজীপুর গাউছিয়া বাইপাস সড়কের ৪১নং ওয়ার্ড আমতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ২ জন একই মোটরসাইকেলের যাত্রী ছিলেন । সোমবার দুপুর ১টা৩০মিনিটের সময় দুর্ঘটনা ঘটে।নিহত শান্ত (১৬)গাজীপুর জেলার পূবাইল থানাধীন তালটিয়া এলাকার মানিক মিয়ার ছেলে ।অপর আরেকজন লিখন (২১)গাজীপুর জেলার পূবাইল থানাধীন তালটিয়া এলাকার মৃত সামসুজ্জামান এর ছেলে। মোবাইল কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায় । প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়,উলুখোলা থেকে মিরের বাজার এলাকায় আসার সময় বেপরোয়া ও দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় অসাবধানতাবশত রাস্তার ডিভাইডারে লাগিয়ে দিলে মোটরসাইকেল আরোহী ২ জনেই ডিভাইডারের সাথে উপরোক্ত ঘটনাস্থলে বাড়ি খেয়ে মাথায় আঘাতে পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,এ সড়ক দুর্ঘটনার ঘটনায় তারা কোনো অভিযোগ বা মামলা করবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি