
পূবাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত।
খসরু মৃধা
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের হাড়িবাড়ীরটেক সরকারবাড়ী সংলগ্ন মাঠ প্রাঙ্গনে পূবাইল হাড়িবাড়ীরটেক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৬ই ফেব্রুয়ারি ২০২৬ ইং সন্ধ্যা ৭ ঘটিকার সময় অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র সম্মানিত সদস্য আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকন, পূবাইল থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানার অন্তর্গত ৪১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ,মোশাররফ হোসেন দেওয়ান, খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ফারুক সিকদার, সাংগঠনিক সম্পাদক, ৪১ নং ওয়ার্ড বিএনপি, মোঃ আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক, ৪১ নং ওয়ার্ড বিএনপি, খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ সাকিব হোসেন অনিক, আহবায়ক সদস্য ,গাজীপুর মহানগর যুবদল, মোবারক হোসেন মোল্লা, সভাপতি, ৪১ নং ওয়ার্ড যুবদল, মোঃ পনির হোসেন, সাধারণ সম্পাদক, ৪১ নং ওয়ার্ড যুবদল, কৃতজ্ঞতায় আফজাল হোসেন বেপারী, আহবায়ক ,পূবাইল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিচালনা কমিটি, আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মামুন সহ অনেকে। উক্ত খেলা শেষে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপদের মাঝে পুরস্কার তুলে দেন।