
পূবাইলের ৩৯ নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক
খসরু মৃধা
৯ ফেব্রুয়ারি, ২৬ ইং
গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে পূবাইল থানা ৩৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ওয়ার্ডের স্থানীয় একটি মাঠে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন রুপালি আক্তার, সাধারণ সম্পাদক পূবাইল থানা মহিলা দল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থীর সহধর্মিণী মিসেস তাপসী তন্ময়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আরিফ হাওলাদার সহ-সভাপতি সেবক দল কেন্দ্রীয় কমিটি, আলহাজ্ব নুরুজ্জামান মৃধা সাবেক সম্পত্তি কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন, ১নং সদস্য গাজীপুর মহানগর কৃষক দল ও কাউন্সিলর পদপ্রার্থী ৩৯ নং ওয়ার্ড, সাংবাদিক আতাউর রহমান চিপ রিপোর্টার যুগান্তর অনলাইন, আবুল কাশেম খান গাজীপুর মহানগর মৎস্যজীবী দল, মো: বদরুজ্জামান মৃধা সাংগঠনিক সম্পাদক ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি, আবু সাঈদ মোল্লা কৃষি বিষয়ক সম্পাদক পূবাইল থানা বিএনপি, রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক পূবাইল থানা ওলামা দল, শহর আলী আহবায়ক পূবাইল থানা কৃষক দল , জুলহাস মিয়া সাধারণ সম্পাদক পূবাইল থানা কৃষক দল , আতাউর রহমান সিনিয়র সহ-সভাপতি পূবাইল থানা কৃষক দল, সাত্তার হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা পূবাইল থানা, আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক যুবদল ৩৯ নং ওয়ার্ড, আনোয়ার হোসেন সরকার সভাপতি ৩৯ নং ওয়ার্ড যুবদল, হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক ৩৯ নং ওয়ার্ড যুবদল, তোফাজ্জল হোসেন মোল্লা ৩৯ নং ওয়ার্ড বিএনপির নেতা,বিল্লাল হোসেন মোল্লা ৩৯ নং ওয়ার্ড কৃষক দল নেতা, আলামিন ৩৯ নং ওয়ার্ড যুবদল নেতা, আব্দুল খালেক,মাসুদুর রহমান ৩৯ নং ওয়ার্ড বিএনপি নেতা, রাব্বি ৩৯ নং ওয়ার্ড যুবদল নেতা, সাব্বির হোসেন সভাপতি পদপ্রার্থী ৩৯ নং ওয়ার্ড ছাত্রদল, বিল্লাল হোসেন মোল্লা কৃষক দল নেতা,
উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নারী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৈঠকে তাপসী তন্ময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
বৈঠকে বক্তাদের মূল বক্তব্য:
* উন্নয়নের অঙ্গীকার: বক্তারা বলেন, এলাকার সুষম উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এম মঞ্জুরুল করিম রনির কোনো বিকল্প নেই।
* নারী জাগরণ: তাপসী তন্ময় তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয় আজ সময়ের দাবি।”
* সংহতি: স্থানীয় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং কেন্দ্র পাহারার শপথ গ্রহণ করেন।
বৈঠকে ৩৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি সংক্ষিপ্ত মিছিলের মাধ্যমে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।