1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

পুবাইলের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মাদকসহ গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ বার দেখা হয়েছে

পুবাইলের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মাদকসহ গ্রেফতার

খসরু মৃধা

গাজীপুরের পূবাইলে অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লো কুখ্যাত মাদক সম্রাজ্ঞী নাসরিন আক্তার।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট এর দিকে গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকা তার বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২,৩০০ টাকা উদ্ধার করা হয়।

আসামি নাসরিন আক্তার পূবাইলের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মাদকের ব্যবসা করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, আসামি নাসরিন আক্তার মাদক সিন্ডিকেটের কারণে অসংখ্য তরুণ ও তরুণী মাদকের ফাঁদে জড়িয়ে পড়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন, নাসরিন আক্তার পূবাইলের কুখ্যাত মাদক ব্যবসায়ী। অবশেষে অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২,৩০০ টাকা জব্দ করা হয়েছে। নাসরিন আক্তার এবং অপর পলাতক আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে ।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পূবাইলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি