1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় সংঘটিত সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় সংঘটিত সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

জাকির হোসেনঃ
পিরোজপুর, ২৩ এপ্রিল ২০২৬: ডিজিটাল রূপান্তরের এই সময়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা বা টিএফজিবিভি (Technology-Facilitated Gender-Based Violence) একটি ক্রমবর্ধমান সামাজিক ও মানবাধিকারগত উদ্বেগ হিসেবে সামনে এসেছে। বিশেষ করে নারী ও কন্যাশিশুরা এ ধরনের সহিংসতার ঝুঁকিতে বেশি থাকায় সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক পদক্ষেপ এবং কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং পিরোজপুর গণ উন্নয়ন সমিতি-এর উদ্যোগে আজ ২৩ এপ্রিল ২০২৬ আয়োজন করা হয়, ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে, এবং ইতিবাচক ডিজিটাল আন্দোলন গড়ে তোলায় স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা’ বিষয়ক অবহিতকরণ সভা। সভায় পিরোজপুরের ৩০ জন স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন যাদের সম্মিলিত ফলোয়ার সংখ্যা প্রায় ২৬ লাখের বেশি।
অবহিতকরণ সভার উদ্দেশ্য টিএফজিবিভি এবং টিএফজিবিভি মোকাবিলা সম্পর্কে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের ধারণা প্রদান এবং এ বিষয়ক কন্টেন্ট তৈরিতে তাদের উদ্বুদ্ধ করা। অংশগ্রহণকারী কন্টেন্ট ক্রিয়েটরদের প্ল্যাটফর্ম ব্যবহার করে টিএফজিবিভি মোকাবিলা বিষয়ক বার্তা প্রচারের মাধ্যমে সচেতনতা বাড়ানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। উল্লেখ্য, বিএনএনআরসি “Strengthening Resilience against Technology-Facilitated Gender-Based Violence and Promoting Digital Development”/ ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইজড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এই অবহিতকরণ সভা আয়োজন করেছে। প্রকল্পটি ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির অংশ, যা সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান বলেন, বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুনির্দিষ্ট কোনো রেগুলেশন বা ফ্রেমওয়ার্ক নেই, যার কারণে অনেক সময় জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হয়। সম্প্রতি যে সাইবার সিকিউরিটি আইন পাস হয়েছে, আশা করা যায় এর মাধ্যমেই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন বা রেগুলেশন তৈরির প্রক্রিয়া শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি