
পর্নোগ্রাফি মামলায় মধুপুরে ৬ যুবক গ্রেফতার নিজস্ব প্রতিবেদক সাবিয়া আক্তারঃ
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে অভিযান চালানো হয়। অভিযানে জাকির আলীর হাফ বিল্ডিং ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মৃত মীর হোসেনের ছেলে, মোঃ আল আমিন।
মোঃ হাবিল উদ্দিনের ছেলে, রিয়াদ মিয়া।
মোঃআছর আলীর ছেলে,জুবায়ের হোসেন।মুন্নাফ আলীর ছেলে, মোঃ ফারুক হাসান।মৃত ফরহাদ আলীর ছেলে, মোঃ শিমুল সরকার। এবং নূর মোহাম্মদের ছেলে, সবুজ মিয়া।
একই মামলায় আজও ধরাছোঁয়ার বাইরে রয়েছে তারা হলেন
সেলিম রেজা,শাকিল,আজমীর,লুৎফর, বাদল, হুমায়ুন, সানি, রেজুওয়ান আহমেদ রাব্বি, হারাধন,রুবেল, মাসুম রেজা, আরো অজ্ঞাত ১৫-২০ জন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি সংক্রান্ত অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তাদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিচারী দিন রয়েছে। তবে আসামিরা জামিনে বের হয়ে এসে বাইরে থাকা তাদের সংগীদের নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেছেন। পর্ব ১