
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে পূবাইল থানা প্রেসক্লাব সভাপতির শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।” এই ঈদ উপলক্ষে পূবাইল থানার বিভিন্ন এলাকা থেকে আশা লোকজনদেরকে পূবাইল থানা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও আর্থিক অনুদান প্রদান করেন।
খসরু মৃধা তার বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের উৎসবে শামিল হতে পারে, এটাই হোক আমাদের কাম্য। তিনি সাংবাদিক সমাজসহ সমাজের সকল স্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিশেষে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতরের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় সমাজ গঠনে এগিয়ে আসি। সবাইকে ঈদ মোবারক।”