1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

পটুয়াখালীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

পটুয়াখালীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেফতার
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার দুইনং বাধঘাট এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের দায়ের করা মামলায় শিশুটির চাচাতো ভাই জাহিদুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাতে ভুক্তভোগীর পরিবার থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। এরপর শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শহর থেকে আত্মগোপনে থাকা অভিযুক্তকে গ্রেফতার করে।

শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) একজন কর্মকর্তা জানান, কয়েক দিন আগে ভুক্তভোগী ওই শিশুর পরিবারের ভাড়া বাসায় বেড়াতে আসেন শিশুটির চাচাতো ভাই।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে শিশুটিকে বাসায় রেখে তার মা বাজারে যান। ঘণ্টাখানেক পর ফিরে এসে দেখেন, তার মেয়ের সঙ্গে ওই ব্যক্তি জবরদস্তি করছেন। এ ঘটনার পর অভিযুক্ত দ্রুত পালিয়ে যান। এরপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল (শুক্রবার) দুপুরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দিলরুবা ইয়াসমিন ও শিশুটির মেডিকেল পরীক্ষার দায়িত্বে থাকা চিকিৎসক সায়মা সুলতানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে হাসপাতালের একজন কর্মকর্তা জানান, ‘শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ আছে।
পটুয়াখালী সদর থানার সাব ইন্সপেক্টর রাসেল জানান, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গতকাল (শুক্রবার) রাতেই গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি