1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নোয়াখালীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

নোয়াখালীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত।

নোয়াখালী জেলার মাইজদীতে অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক কার্যালয় বর্তমানে দুর্নীতির এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ গ্রাহকদের অভিযোগ—এই অফিসে কোনো কাজ বা ফাইল টাকা ছাড়া হয় না, প্রতিনিয়ত ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে তাদের।
অভিযোগকারীরা জানিয়েছেন, অফিসের কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে অমানবিক ব্যবহার করেন এবং প্রতিটি ফাইলে অতিরিক্ত টাকা দাবি করেন। বিশেষ করে গ্যাস সংযোগের মালিকানা পরিবর্তনের জন্য ২০,০০০ টাকা ঘুষ নেওয়া হলেও বছরের পর বছর ফাইল ঝুলে থাকে।
এক গ্রাহক অভিযোগ করেন, তিনি ২০২৩ সালের জানুয়ারিতে ২০ হাজার টাকা দিয়ে মালিকানা পরিবর্তনের আবেদন করেছিলেন। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত একটি নাম পরিবর্তনও সম্পন্ন করা হয়নি।
ভুক্তভোগীরা মনে করছেন, এটি একটি পরিকল্পিত দুর্নীতির চক্র, যেখানে গ্রাহকদের হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তারা অবিলম্বে এই দুর্নীতির তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সচেতন নোয়াখালীবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অভিযোগকারীরা বলেন, “আমাদের প্রিয় নোয়াখালীতে আর কোনো দুর্নীতির আস্তানা চলতে দেওয়া যাবে না। দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি