
নেত্রকোনায় নিরাপদ খাদ্য বিষয়ে ইমাম ও পুরোহিতদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
- সৈয়দ সময় , নেত্রকোনা :
৩ নভেম্বর ২৫ সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ে ইমাম ও পুরোহিতদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত ও জেলা প্রশাসকের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
নেত্রকোনা জেলা প্রশাসক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক সাইদুর রহমান । অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে মূল বক্তব্য ও প্রশিক্ষক প্রদান করেন নেত্রকোনা জেলা নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান । বিশেষ অতিথি বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)
রাফিকুজ্জামান । বক্তারা বলেন , নিরাপদ খাদ্য গ্রহণ ও সচেতন করতে সকলকে আহ্বান জানান । সুস্থ থাকতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই । ভেজাল খাদ্য বর্জন করে বাঁচাতে হবে ।
নিরাপদ খাদ্য আইন প্রয়োগ ও বাস্তবায়নের জন্য দাবি জানান, সমাজ চিন্তক ও সাংবাদিক সৈয়দ সময় , সাংবাদিক এ বি চৌধুরী নাদিম । প্রশিক্ষণে প্রায় শতাধিক ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করে ।