1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নীলফামারীর ডিমলায় জেলা প্রশাসকের আংশিক পরিদর্শন ও মতবিনিময় সভা ।

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

নীলফামারীর ডিমলায় জেলা প্রশাসকের আংশিক পরিদর্শন ও মতবিনিময় সভা ।

ডিমলা উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন,দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ,শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী তুলে দিলেন, নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

মঙ্গলবার (১৪-জানুয়ারি) সকালে তিনি ডিমলা থানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর ইউনিয়ন পরিষদ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কেয়ার বাজার সংলগ্ন কমিউনিটি ক্লিনিক ও সদর ইউনিয়ন কেয়ার বাজার গুচ্ছগ্রাম,সরদার হাট ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।
এসময় তার সংঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী, মেডিকেল অফিসার ডা.রাশেদুজ্জামান রাশেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার বিরেন্দনাথ রায়,সেনেটারী ইন্সপেক্টর মোঃ ওয়াহেদুল ইসলাম,ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী সানু প্রমূখ।
পরিদর্শন শেষে তিনি বিকাল ৩ টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.রাসেল মিয়ার সভাপ্রধানে,ডিমলা উপজেলা বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় মিলত হন।
সভায জেলা প্রশাসক মহোদয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন যে, আমাদেরকে সেবার মনোভাব নিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। আর যেন নতুন করে কোনো ২৪ তৈরি না হয়। তিনি আরও বলেন, ডিমলা উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন,পুলিশ বিজিবিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে হবে।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল (বান্না), ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী,ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ ও সূরা সদস্য আব্বাস আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান,ডিমলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি ও কনজুমার্স অ্যাসোসিয়েশন(ক্যাব) সভাপতি মহিবুল ইসলাম মিলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
উল্লেখ্য যে, পরিদর্শনকালে তিনি ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষ রোপণ, গুচ্ছগ্রামের অসহায় দুস্থ মানুষদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি