1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নিউজ প্রেজেন্টার রাদিয়া ইসলাম হৃদির অসাধারণ সাফল্য ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘বিশেষ সম্মাননা’ অর্জন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৮৮ বার দেখা হয়েছে

নিউজ প্রেজেন্টার রাদিয়া ইসলাম হৃদির অসাধারণ সাফল্য
৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘বিশেষ সম্মাননা’ অর্জন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় নিউজ প্রেজেন্টার রাদিয়া ইসলাম হৃদি-কে সম্মাননা প্রদান করেছে “৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডস ২০২৫”। তিনি ‘Special Contribution to Best News Presenter’ বিভাগে এ সম্মাননা অর্জন করেন, যা তার পেশাগত জীবনে এক অনন্য মাইলফলক বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় ২৫ জুলাই ২০২৫, ঢাকার স্কাই সিটি হোটেল (৪ স্টার) এর ব্যাংকুয়েট হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন তথ্য সচিব ও ৭১ মিডিয়া ভিশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এবং সভাপতিত্ব করেন ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর. কে. রিপন।

রাদিয়া ইসলাম হৃদি বর্তমানে RDM TV-তে একজন প্রধান সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি Bangladesh Betar, Global Voice 24, Channel-S ও Metro TV-তেও নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি BD Child Talent-এর একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত রয়েছেন। তার সাবলীল উপস্থাপনা, যুক্তিসঙ্গত বিশ্লেষণ, আকর্ষণীয় ভঙ্গি ও দর্শকদের প্রতি আন্তরিকতা তাকে স্বল্প সময়েই গণমাধ্যমে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছেন এক অনুকরণীয় মুখ।

শিক্ষাজীবনের শুরু থেকেই রাদিয়া ছিলেন অত্যন্ত মেধাবী, সৃজনশীল ও দায়িত্বশীল। বর্তমানে তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি শাখার একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত। পড়ালেখার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রম, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ বরাবরই প্রশংসিত হয়েছে।

রাদিয়ার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার পরিবার—বিশেষ করে মা-বাবার। তার বাবা মাইনুল ইসলাম এবং মা শারমিন ইসলাম শুরু থেকেই তাকে সব রকম সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে পাশে থেকেছেন। তারা কন্যাকে শুধু একজন ভালো ছাত্রী বা সংবাদ পাঠিকা হিসেবেই নয়, বরং একজন আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছেন।

এক প্রতিক্রিয়ায় রাদিয়া ইসলাম হৃদি বলেন, “আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিলেন আমার মা-বাবা। তারা কখনোই আমাকে থেমে যেতে দেননি। সব সময় সাহস, ভালোবাসা আর প্রেরণা দিয়েছেন। আজকের এই মঞ্চে উঠে দাঁড়ানো সম্ভব হয়েছে তাদের অগাধ বিশ্বাস আর নিরন্তর দোয়ার কারণেই।

৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডস ২০২৫ কর্তৃপক্ষ রাদিয়া ইসলাম হৃদিকে এই সম্মাননার মাধ্যমে তার ভবিষ্যৎ পেশাগত অগ্রযাত্রায় শুভকামনা জানিয়েছে। গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি তার পথ চলাকে আরও গতিশীল করবে এবং তিনি ভবিষ্যতে গণমাধ্যম অঙ্গনে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি