1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী ফারুক এর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদককে প্রাণনাশের হুমকি

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী ফারুক এর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদককে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন দুর্নীতি ও ঘুষখোরদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এ অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। পরিস্থিতি এমন পর্যায়ে গড়িয়েছে যে, সংবাদকর্মীরা তথ্য সংগ্রহে গেলে তাদেরকেও অফিস প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে একাধিকবার।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি এই পাসপোর্ট অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। এর পর থেকেই কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দুর্নীতিতে জড়িত অনেকেই নিজেদের কার্যক্রম গোপন রাখতে মরিয়া হয়ে ওঠেন। সেই আতঙ্ক থেকেই সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে রাখা হচ্ছে।
এ বিষয় একাধিক পত্রিকায় পাসপোর্ট অফিসের উপ সহকারী হাট খালিশপুর, মহেশপুর ঝিনাইদহ জেলার আরমান আলী সরদার ও মোছাম্মদ নবিছন নেছার পুত্র ফারুক আহমেদ এই অপকর্মের মূল হোতা। আসলে খোঁজ নিয়ে জানা গেছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক শামীম এসব অপকর্মের কিছুই জানেন না। দেখা গেছে যে উপ পরিচালকের নাম বিক্রি করে পাসপোর্ট অফিসের বদনাম করছে এই ফারুক।
গত সোমবার ০১ সেপ্টেম্বর দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শেষের পাতায় ফারুকের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে ফারুক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশের সাথে ফোনে যোগাযোগ করে বলেন, আসেন আমরা রিলেশন করি, গতকাল সন্ধ্যায় ফোন দিয়ে বলেন, আমি একটি প্রতিবাদলিপি দিব এবং একসঙ্গে চা খাবো। যদি কষ্ট করে একটু জাতীয় প্রেসক্লাবের সামনে মেট্ট লাউঞ্জে আসেন। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশ ওই সময় তোপখানা রোডে ছিল বিধায় তিনি আনুমানিক ৭:৩০ ঘটিকায় মেট্ট লাউঞ্জে গেলে ফারুকের সাথে সাক্ষাৎ হয়।
এক পর্যায় ফারুকের সাথে অনেক লোক এসে বসে। তারা কেউ বলে ঠিকাদার, কেউ বলে সাবেক ছাত্রদল নেতা। এসময় দুর্নীতিবাজ ফারুক বলেন, আজকের মধ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ না দিলে আগামীকাল থেকে ঢাকা শহরের যেখানে পাবো সেখানেই আমার লোক তোকে জানে মেরে ফেলবে। এসময় সম্পাদকের সাথে এসটিভি বায়ান্নর স্টাফ রিপোর্টার মোঃ শামীম মিয়া উপস্থিত ছিলেন। পরে কৌশলে একজন সাংবাদিককে রিসিভ করার কথা বলে মেট্ট লাউঞ্জ থেকে স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিক শামীম মিয়া বেরিয়ে আসতে সক্ষম হন। এ বিষয় আজ শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি