1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুমের ঘনিষ্ঠ সহযোগী ওয়াদুদ সাগর এখন বন্দর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুমের ঘনিষ্ঠ সহযোগী ওয়াদুদ সাগর এখন বন্দর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায়।

এক সময় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে সরব উপস্থিতি ছিল ওয়াদুদ সাগরের। তাকে দেখা যেত আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে। কিন্তু গেল ৫ই আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ পর সরকারের পতনের সঙ্গে সঙ্গেই বদলে যায় তার রাজনৈতিক অবস্থান। রাতারাতি নিজেকে রূপান্তর করে এখন তিনি নিজেকে বিএনপি ও যুবদলের সক্রিয় নেতা হিসেবে তুলে ধরছেন।

তার সাথে থাকা আরও কয়েকজন পূর্বের আওয়ামীপন্থী কর্মীও বর্তমানে নিজেকে বিএনপির পদধারী নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন, বিশেষ করে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে।

স্থানীয় কিছু ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদের কাছে প্রশ্ন রেখেছেন— কীভাবে একজন ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, হঠাৎ করে ৫ আগস্টের পরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হতে পারেন?

স্থানীয়দের মতে, এই ধরনের হঠাৎ রাজনৈতিক রূপান্তর দলীয় আদর্শের প্রতি অবিশ্বাস ও রাজনৈতিক সুবিধাবাদিতারই প্রমাণ দেয়। বিষয়টি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি