1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মণ্ডপে সরকারী অনুদান বিতরণ করলেন মোছাঃ ফারজানা ইয়াসমিন।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মণ্ডপে সরকারী অনুদান বিতরণ করলেন মোছাঃ ফারজানা ইয়াসমিন।

জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার ৭২ টি পূজা মন্ডপে সরকারী অনুদান জি,আর, চাল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অদ্য ২৪শে সেপ্টেম্বর ২০২৫ ইং বুধবার বিকেলে শিবপুর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন শিবপুর উপজেলা পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এদের হাতে বরাদ্দ চালের ডিও তুলে দেন। এসময় উপজেলার ৭২টি পূজা মন্ডপে ৩৬ মেট্র্রিক টন চাল দেওয়া হয়। শিবপুর উপজেলা নির্বার্হী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী,শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর উপজেলা জামায়াতে ইসলাম এর আমির মোস্তাফিজুর রহমান কাও সার ,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিপ্লব চক্রবর্তী,সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী,শিবপুর উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি কিশোর কুমার,সাধারণ সম্পাদক রাজন রায়,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ,সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ সহ সকল পূজা মন্ডপ এর ,সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এর ব্যক্তিগত অর্থায়নে শিবপুর উপজেলা ৭২ টি পূজা মন্ডপে প্রতিটিতে ৫ হাজার ৫০০ টাকা করে মোট তিন লক্ষ ৯৬ হাজার টাকা পূজা উদযাপন এর জন্য অনুদান বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি